মেহের আমজাদ,মেহেরপুর (১১-০৪-১৯): “সবার জন্য নিরাপদ পানি” এই প্রতিপাদ্যে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ব পানি দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে র্যালিতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ্বস্ব) মোঃ তৌফিকুর রহমান,সহকারী কমিশনার রফিকুল হাসান,আরিফা সুলতানা,মাহামুদুল হাসান,জেসমিন আক্তার,মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম,সদর থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান,মেহেরপুর জেলা ব্র্যাক প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজ্বস্ব)তৌফিকুর রহমান,পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় পরিচালক সুধির কুমার ভট্রাচায,মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ।




