পেঁয়াজ আমদানি সাময়িক ভাবে স্থগিতের আহ্বান ইসরাফিল আলম এমপির

পেঁয়াজ আমদানি সাময়িক ভাবে স্থগিতের আহ্বান ইসরাফিল আলম এমপির

বাংলাদেশের কৃষকদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতকল্পে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি সাময়িক ভাবে স্থগিত অথবা ২০০% আমদানি শুল্ক আরোপ করার আহবান জানিয়েছেন দেশের কৃষক সমবায়ীদের একমাত্র নির্বাচিত প্রতিনিধি, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি জনাব মোঃ ইসরাফিল আলম এমপি।

২ মার্চ সোমবার পেয়াজ আমদানি সাময়িকভাবে স্থগিতের জন্য বর্তমান কৃষকবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিকট আকুল আবেদন জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে সারা দেশের কৃষকদের পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করার ফলে কৃষকরা এবার পেঁয়াজ উৎপাদনে মনোনিবেশ করে ভালো সফলতা অর্জন করেছে। এখন যেহেতু ভরা মৌসুম কৃষকরা এবার প্রচুর পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করেছে। পেঁয়াজ বীজের দামও বেশী ছিল। তাই এবার উৎপাদন খরচ বেশী হয়েছে। এমতাবস্থায় তাদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য দিতে না পারলে আগামী বছর আবার পেঁয়াজ চাষের যে উৎসাহ দেখা যাচ্ছে সেটা নষ্ট হয়ে যাবে এবং কেনা পেঁয়াজের উপর নির্ভর হতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, পেঁয়াজের দাম ৩৫০-৪০০টাকা কেজি এদেশের মানুষকে আর কিনে না খেতে হয় সে ধরনের তিক্ত পরিস্থিতি থেকে জাতিকে পরিত্রাণ দেওয়ার স্বার্থে পেঁয়াজ আমদানী আপাতত স্থগিত রাখার জোড়ালো আহবান।

তিনি বলেন, দেশের কৃষকরা অনেক পেঁয়াজ উৎপাদন করেছে,  অন্যদিকে পেঁয়াজ আমদানির উপর শুল্ক প্রত্যাহার করায় বিদেশ থেকে অল্প দামে পেঁয়াজ আমদানি শুরু হয়ে গেছে। ফলে কৃষকরা পেঁয়াজের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে।  তারা যেন ৫০ টাকা কেজি পেঁয়াজের মূল্য পেতে পারে সেজন্য সরকারকে আমদানি বন্ধসহ জরুরী পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানিয়েছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।