করোনা মহামারী ঠেকাতে সমন্বিত ও বহুপাক্ষিক উদ্যোগ প্রয়োজন

করোনা মহামারী ঠেকাতে সমন্বিত ও বহুপাক্ষিক উদ্যোগ প্রয়োজন

মহামারী করোনা ঠেকাতে শুধু বিশেষ কোনো অঞ্চলে নয়, সমগ্র পৃথিবীকেই নিরাপদ করার উদ্যোগ নিতে হবে। এজন্য সমন্বিত ও বহুপাক্ষিক উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ ভার্চুয়াল অধিবেশনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় মহামারী মোকাবিলায় তিন দফা প্রস্তাব উত্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপিত ৩ দফা প্রস্তাবগুলো হল:

দফা-১.
মানুষের জীবন বাঁচাতে ও অর্থনীতি পুনরুদ্ধারে পৃথিবীর প্রত্যেকের জন্য ভ্যাকসিন সহজ-প্রাপ্য ও ন্যায্যতার ভিত্তিতে বণ্টন নিশ্চিত করতে হবে।

দফা-২. 
করোনার ভ্যাকসিনকে ‘বৈশ্বিক পণ্য’ হিসেবে বিবেচনায় নিতে হবে। ভ্যাকসিন তৈরিতে উন্নত দেশগুলোর উচিত উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তিগত সহায়তা দেয়া। সুযোগ পেলে বাংলাদেশও ভ্যাকসিন তৈরির সক্ষমতা দেখাতে পারে।

দফা-৩.
মহামারীতে সংকটে ভুগতে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য যথাযথ আর্থিক সহায়তা অনুমোদন করতে হবে জাতিসংঘসহ পুরো বিশ্ব নেতৃবৃন্দকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।