করোনা মহামারি পরিস্থিতিতেও অব্যাহত প্রবাসী আয়ের উচ্চপ্রবৃদ্ধি

করোনা মহামারি পরিস্থিতিতেও অব্যাহত প্রবাসী আয়ের উচ্চপ্রবৃদ্ধি

করোনা মহামারি পরিস্থিতিতেও অব্যাহত আছে প্রবাসী আয়ের উচ্চপ্রবৃদ্ধি। এ বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে ১৯৬ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা; যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৬ হাজার ৬৬০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। যা গত বছরের একই মাসের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি।

সোমবার (০১ ফেব্রুয়ারি) দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৪ হাজার ২৯১ কোটি ডলারে। এদিন কেন্দ্রীয় ব্যাংক থেকে পাওয়া তথ্যে জানা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৯৫ শতাংশ বেশি।

আগের বছরের একই সময়ে প্রবাসীরা ১৬৪ কোটি ডলার বা ১৩ হাজার ৯৪০ কোটি টাকা পাঠিয়েছিলেন। গত বছরের জানুয়ারির তুলনায় এবারে একই মাসে রেমিট্যান্স বেড়েছে দুই হাজার ৭২০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, অর্থবছরের প্রথম ৭ মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। সরকারের ২ শতাংশ হারে প্রণোদনার পর থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বাড়ার ফলে এমন হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।