× Banner
সর্বশেষ
অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক

করোনা মহামারিতে গোটা বিশ্বকে টিকা এবং ওষুধ সরবরাহ করেছে ভারত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০২২
গোটা বিশ্বকে টিকা

‘করোনা পরিস্থিতি গোটা বিশ্বেই একটি বড়সড় প্রভাব ফেলেছে। কিন্তু এই অবস্থাতেও বিশ্বের দরবারে একটি নির্ধারক ভূমিকা পালন করেছে ভারত। ভারত যদি নিজেদের দেশে ভ্যাক্সিন তৈরি না করত তাহলে এই ভয়াবিক সংকটে বিশ্বের কী হত?’ তিনি এদিন আরও দাবি করেন যে কঠিন পরিস্থিতিতে গোটা বিশ্বকে টিকা এবং ওষুধ সরবরাহ করেছে ভারত। বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বুধবার(৪ মে) ডেনমার্কে সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর বসবাসকারী ভারতীয়দের উদ্দ্যেশ্যে ভাষণে একথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনা পরিস্থিতির প্রসঙ্গ টেনে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতি বছর আপনারা যদি নিজেদের ৫ জন অভারতীয় বন্ধুকে ভারতে পাঠাতে পারেন, যদি তাঁদেরকে ভারত ভ্রমণ করতে উদ্বুদ্ধ করতে পারেন তাহলে পর্যটনের দিকেও ভারত বড় একটি শক্তি হয়ে উঠবে।’

সোমবারই ইউরোপে পৌঁছেছেন তিনি। মঙ্গলবার জার্মানির পর আজ বুধবার ডেনমার্কেই রয়েছেন নরেন্দ্র মোদী। এদিন ওই ভাষণে নরেন্দ্র মোদী বলেন,‘ডেনমার্ক এবং ভারতের মধ্যে সম্পর্ক অত্যন্ত মজবুত। এদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের বৈঠকের পর আরও বিশেষ হয়ে উঠতে চলেছে দুই দেশের সম্পর্ক।’

সেদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় ডিজিটাল ইন্ডিয়ার প্রসঙ্গও টেনে এনেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, ‘আগে কেউ আশা করেনি যে ভারত ডিজিট্যালের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। কিন্তু বিজেপি সরকার সেই চিন্তাধারা বদলে দিয়েছে। আগে স্টার্ট আপের নিরিখেও বিশ্বে ভারতকে গণ্য করা হত না। কিন্তু এখন ইউনিকর্ণের নিরিখে ভারত বিশ্বে তিন নম্বরে।’

উল্লেখ্য, গতকাল বার্লিন সফরের সময় দেশের ভারতীয় কচিকাঁচাদের সঙ্গে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদীকে। সেখানে এক শিশু গান গেয়েও শোনায় তাঁকে। সেই ছবি নিজেই স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..