× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

 করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ সারাদেশের ন্যায় যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন যশোর ৮৫-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময়  প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা- কর্মচারীরা করোনা টিকা নিয়েছে। পরে শার্শা উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদেরকে টিকা দেওয়া হয়।
টিকাদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা- কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, সারাদেশের ন্যায় শার্শা উপজেলায়ও টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। টিকাদান কর্মসূচি সফল করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়।
শার্শায় ভ্যাকসিন পেতে এ পর্যন্ত রেজিষ্ট্রেশন করেছেন ৮২৯ জন। যার মধ্যে আজ রবিবার দিনব্যাপী ৩শ’ জনকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। উদ্বোধন অনুষ্ঠানে প্রথমেই টিকা নেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফারহানা সুলতানা।


এ ক্যটাগরির আরো খবর..