করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর পদক্ষেপ বিশ্বের দরবারে প্রশংসনীয়-ইসরাফিল আলম এমপি

করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর পদক্ষেপ বিশ্বের দরবারে প্রশংসনীয়-ইসরাফিল আলম এমপি

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ- করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছে তা বিশ্বের দরবারে প্রশংসনীয়। আমাদের হায়াৎ মৃত্যু একজনের হাতে তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহর কাছে যেভাবে লিখে দিয়ে এসেছি আমাদের মৃত্যু ঠিক সেভাবেই হবে। বলেছেন নওগাঁ -০৬(আত্রাই-রাণীনগর) সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ইসরাফিল আলম এমপি।

তিনি করোনা ভাইরাস প্রসঙ্গে বলেন, বাংলাদেশে রোড এক্সিডেন্ট, বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল এবং অ্যাডিক্টেড হয়ে প্রতিদিন অনেক মানুষ মারা যায়, তা নিয়ে জনগণকে কখনো চিন্তিত আতঙ্কিত আমরা দেখতে পাইনি। বাংলাদেশে করোনা ভাইরাসে যে দুজন মারা গেছে তাদের বয়স ৭০ এর উপরে তারা দুজনে অনেক রোগে আক্রান্ত ছিল এতে আতঙ্ক হবার কিছু নেই।

এমপি ইসরাফিল আরও বলেন- ভাইরাসকে নয়. সৃষ্টিকর্তা কে ভয় করুন.. ইনশাআল্লাহ্ তিনিই রক্ষা করবেন। তিনি বলেন-বিপদ যত বড় হোক না কেন,আল্লহর রহমত তার চেয়ে অনেক বড়। যাদের অন্তরে আল্লাহর করুনা বিদ্যমান রয়েছে “ভাইরাস করোনা” সেই সব অন্তরে স্পর্শ করার ক্ষমতা রাখে না, আমিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।