× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে ভারতের টুরিস্ট ভিসা -ভারতীয় হাই কমিশনার

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Indian-Tourist-Visa.jpg

বর্তমানে টুরিস্ট ভিসা ছাড়া সব ধরনের ভিসা চালু আছে। দু’দেশের মধ্যে বিমান চলাচলও শুরু হয়েছে। করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে টুরিস্ট ভিসা। কোভিড পরিস্থিতির আরও উন্নতি হলে দু’দেশের যাত্রীদের সুবিধা হবে। বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

আজ বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ভারতে যাওয়ার পথে সীমান্তের শূণ্য রেখায় এ মন্তব্য করেন।

বিক্রম দোরাইস্বামী বলেন, বর্তমান করোনা পরিস্থিতির কারণে কাজে কিছুটা দেরি হচ্ছে। তাছাড়া কিছু আর্থিক সমস্যাও রয়েছে। ভারতের অংশের কাজ এগিয়ে গেছে। বাংলাদেশ অংশে কিছু কাজ বাকি আছে। আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ এগিয়ে চলছে। আশা করছি আগামী বছরের প্রথম ২/৩ মাসের মধ্যে রেলপথের নির্মাণ কাজ শেষ হবে।

তিনি আরও বলেন, সড়কপথ ভাল করা, রেলপথ মজবুত করা এবং নৌপথ ব্যবহারের জন্য দু’দেশের মধ্যে কাজ চলছে। এসব কাজ শেষ হলে দু’দেশই উপকৃত হবে। এটা আমাদের দু’দেশের বন্ধুত্বের জন্যও ভালো হবে।

ভারতীয় হাইকমিশনার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত চারমাসে বাংলাদেশ-ভারতের বাণিজ্য বেড়েছে। রেলের মাধ্যমে মালামাল আনা-নেওয়া চলছে। ব্যবসা-বাণিজ্য বাড়াতে বেনাপোল, পেট্রাপোলের মত এ বন্দরের সুবিধা আরও বৃদ্ধি করা হবে।

ভারতের ভ্যাকসিন সরবরাহ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ভারতে ভ্যাকসিন উৎপাদন বেড়েছে। ভারতে থেকে বাংলাদেশে অক্সিজেন ও অক্সিজেন সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। আশা করছি, দ্রুত ভ্যাকসিনও সরবরাহ করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..