করোনা নিয়ে গুজবকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার -তথ্যমন্ত্রী

করোনা নিয়ে গুজবকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার -তথ্যমন্ত্রী

করোনাভাইরাস নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের সনাক্ত করতে সরকার কাজ করছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। বলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, বিএনপি সংবাদ সম্মেলন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। একই সঙ্গে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা নিয়ে গুজব ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, দেশে কতজন আক্রান্ত হচ্ছে, কী ব্যবস্থা নেয়া হয়েছে প্রতিদিন আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে।

জনগণকে অনুরোধ করে মন্ত্রী বলেন, আগেও ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয়েছিলো। এখনো একই ধরনের আতঙ্ক তৈরি করে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।