× Banner

পশ্চিমবঙ্গে করোনা আতঙ্কে স্কুল, কলেজ বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২০
করোনা আতঙ্কে স্কুল বন্ধ

করোনা ভাইরাস মহামারির আকার ধারন করায় আতঙ্কের জেরে সমস্ত স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ দিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের স্কুল কলেজ এবং মাদ্রাসা-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। যদিও বাতিল হচ্ছে না উচ্চমাধ্যমিকের কোনো পরীক্ষাই। পাশাপাশি, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ খড়গপুর IIT। নির্দেশিকা মেনে ইতিমধ্যেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে পড়ুয়ারা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস এবং পরীক্ষাও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই পড়ুয়াদেরও হোস্টেল ছাড়তে বলা হয়েছে। যতদিন না পরবর্তী নির্দেশিকা বেরোচ্ছে ততদিন পর্যন্ত পড়ুয়াদের হোস্টেলে ফিরতে মানা করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। ৩১ মার্চের পর পরবর্তী নির্দেশিকা জারি করবে কর্তৃপক্ষ। করোনা ভাইরাস সম্পর্কে সাবধানতা অবলম্বনের জন্য গত ৫ মার্চ UGC-র তরফ একটি নির্দেশিকা আসে বিশ্বভারতীতে। ১৩ মার্চ বিশ্বভারতী কর্তৃপক্ষ জরুরি সভায়  সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।


এ ক্যটাগরির আরো খবর..