দেশে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৭৩ মৃত্যু ১৪ এবং সুস্থ ২৫৬ জন

দেশে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৭৩ মৃত্যু ১৪ এবং সুস্থ ২৫৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের ৮১১৪টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১২৭৩ জন। মোট শনাক্ত আক্রান্ত হয়েছে ২২২৬৮।  একদিনে আরও ১৪ জনের মৃত্যু নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩২৮ জনের। একদিনে সুস্থ ২৫৬ জন নিয়ে মোট ঘরে ফিরেছেন ৪৩৭৩ জন।

আজ রোববার (১৬ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী, রোববার (১৭ মে) সকাল পর্যন্ত বিশ্বের ৪৭ লাখ ৩৩ হাজার ২৪৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৩৮৪ জন।

অন্যদিকে শনাক্তদের মধ্যে ১৮ লাখ ১৭ হাজার ৮৮৪ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।