যশোর প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যশোর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক বেলাল হোসেন (৫৩) মারা গেছেন।
বুধবার (২৪ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বেলাল হোসেন স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক বেলাল হোসেন যশোর জেলার অভায়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত দেলোয়ার হোসেন মন্টুর ছেলে।
বেলাল হোসেন বড় ভাই সাংবাদিক আসলাম হোসেন জানান, বেলাল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। গত ১৮ জুন তার করোনার রিপোর্ট পজেটিভ আসে। ওই দিন রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। রোববার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে করোনা ইউনিটের আইসিইউতে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান বেলাল।


