× Banner
সর্বশেষ
শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

করোনায় ঝুলে আছে দুদকের ৮ হাজার মামলা ও মেয়াদোউত্তীর্ণ ২ হাজার নোটিশ

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুন, ২০২০
করোনায় দুদকের মামলা

মহামারী করোনায় দুই মাসেরও অধিক সময় বন্ধ থাকায় ঝুলে গেছে এ প্রতিষ্ঠানের প্রায় ৮ হাজার মামলা ও অনুসন্ধান। সেই সঙ্গে নানান অভিযোগে পাঠানো প্রায় ২ হাজার তলবি নোটিশও মেয়াদোত্তীর্ণ হয়েছে।

দুদক সূত্র জানায়, লম্বা সময় সাধারণ ছুটির আওতায় থাকায় দুদকের প্রায় ৪ হাজার অনুসন্ধান ও সমপরিমাণ মামলার তদন্ত কার‌্যক্রম ঝুলে গেছে। সেই সঙ্গে ছুটির আগে তদন্তের প্রয়োজনে সশরীরে জিজ্ঞাসাবাদ করতে প্রায় ২ হাজার ব্যক্তিকে তলবি নোটিশ দেওয়া হয়েছিল। ছুটিকালীন এসব নোটিশের কার‌্যকারীতাও শেষ হয়ে যায়।

এ ব্যাপারে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ইতোমধ্যেই ২ হাজার তলবি নোটিশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে তলব করা হবে।

করোনা পরিস্থিতিতে আসামিদের সশরীরে জিজ্ঞাসাবাদ আপাতত আগামী ১৫ জুন পর্যন্ত স্থগিত রেখেছে দুদক। তবে অনলাইনের মাধ্যমে গুরুত্বপূর্ণ মামলার কার‌্যক্রম অব্যাহত রাখবে সংস্থাটি।

ইকবাল মাহমুদ বলেন, আপাতত ১৫ জুন পর‌্যন্ত আসামিদের সশরীরে জিজ্ঞাসাবাদ স্থগিত থাকবে। অনলাইনে কিছু কাজ হবে।


এ ক্যটাগরির আরো খবর..