করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও লকডাউন শিথিলের আহবান

করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও লকডাউন শিথিলের আহবান

করোনা মহামারির প্রভাবে দেশে যেখানে আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, সেখানে লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে অর্থ সহায়তার ঘোষণা করা হয়েছে তা একেবারেই অপ্রতুল। তাই করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তার পাশাপাশি লকডাউন শিথিল করতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে খেটে খাওয়া মানুষের মধ্যে চাপা হাহাকার উঠেছে। নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে অসহনীয় কষ্ট পোহাচ্ছে। আবার জীবন বাঁচাতে কাজের সন্ধানে রাস্তায় নেমে আর্থিক জরিমানার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। ধার-দেনায় জর্জরিত সাধারণ মানুষ কষ্টের কথা কাউকে বলতে পারছেন না।

দেশের কোটি কোটি মানুষ দিন এনে, দিন খায়। তাই জীবন বাঁচাতেই তাদের রাস্তায় নামতে হয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউনের সুফল অর্জন সম্ভব নয়। সম্ভব হলে লকডাউন পুরোপুরি প্রত্যাহার করা উচিত বলে তিনি উল্লেখ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।