× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

করোনায় আক্রান্ত সাড়ে ১১ কোটি ছাড়াল

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Covid-19-deaths-in-the-world.jpg

প্রাণঘাতী ভাইরাস করোনা প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান। তবে এই মহামারির প্রকোপ কিন্তু এখনো কমেনি। বিভিন্ন জনপদে নতুন রূপে হানা দিচ্ছে ভাইরাসটি। ফলে বেড়েই চলছে মৃত্যু এবং সংক্রমিতদের সংখ্যা। অবশ্য সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১১ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ৬২৫ জন। মৃত্যু হয়েছে ২৫ লাখ ৬০ হাজার ৬০২ জনের। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ কোটি ১১ লাখ ১৫ হাজার ৪৪৮ জন।

করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ৭০৫ জন। মারা গেছেন ৫ লাখ ২৯ হাজার ২১৪ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১১ লাখ ৩৯ হাজার ৩২৩ জন। মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৩৮৫ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ৪৭ হাজার ৮৪৫ জন। মারা গেছেন ২ লাখ ৫৭ হাজার ৫৬২ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন, ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম ও জার্মানি দশম স্থানে রয়েছে। আর বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।


এ ক্যটাগরির আরো খবর..