× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইজতেমায় গিয়ে করোনায় আক্রান্ত ৭৭ জন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২০
করোনায় আক্রান্ত ইজতেমা

ইজতেমায় গিয়ে মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ জন। ইজতেমায় অংশগ্রহণকারী সবাইকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ।

মালয়েশিয়ায় নতুন করে ১৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৮ জনে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর দ্যা স্ট্রেইট টাইমসের

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডাতুক সেরি ডা. আধাম বাবা বলেন, গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত রাজধানী কুয়ালালামপুরের কাছের একটি মসজিদে তাবলীগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৬ হাজার মানুষ অংশ নেন। নতুন করে করোনায় আক্রান্তদের ৭৭ জন এই ইজতেমায় অংশ নিয়েছিলেন।

তিনি বলেন, মন্ত্রণালয় এখন সেদিনের তাবলীগ জামাতের কর্মসূচিতে যারা অংশ নিয়েছিল তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে। যারা সেখানে গিয়েছিলেন তাদের আরও নির্দেশাবলীর জন্য নিকটতম জেলা স্বাস্থ্য দফতরে যোগাযোগের অনুরোধ করছি। তাদের করোনার বিস্তার রোধে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

ডা. আধাম বাবা বলেন, ইজতেমায় অংশগ্রহণকারী এবং তাদের নিবিড় সংস্পর্শে আসা সবাইকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..