দেশে গত ২৪ ঘণ্টায় ২,৭৪৭ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। সুস্থ হয়েছে ২,৯১৩ জন মৃত্যু হয়েছে ৪১ জনের।
আজ বুধবার ১৯ আগস্ট বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২,৭৪৭ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে দেশে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮৫ হাজার ৯১ জন। এনিয়ে করোনা মোট মারা গেলেন ৩,৭৮১ জন। মোট সুস্থ হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় সনাক্তের হার ১৮.৭২ শতাংশ এবং এ নাগাদ সনাক্তের হার ২০.৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮.১৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।