× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
বিশ্বে মৃতের সংখ্যা ১০ লাখ

মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৩৩ লাখ ৭ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ২ হাজার ৪০১।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৭ হাজার ৩৬৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ২ হাজার ৪০১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৪৬ লাখ ৩৮ হাজার ৪৮০ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৯ হাজার ৪৫৩ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭৩ লাখ ২১ হাজার ৩৪৩ জন জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬০ লাখ ৭৩ হাজার ৩৪৮ জন এবং মৃত্যু হয়েছে ৯৫ হাজার ৫৭৪ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪৭ লাখ ৩২ হাজার ৩০৯ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৪১ হাজার ৭৭৬ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৫১ হাজার ৪৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ৩২৪ জন।

পঞ্চম স্থানে থাকা কলোম্বিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ১৩ হাজার ৫৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ হাজার ৪৮৮ জনের।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


এ ক্যটাগরির আরো খবর..