× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির লাশ দেশের পথে, পৌঁছাবে শনিবার থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি – প্রধানমন্ত্রী হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের চেয়ারম্যান হিন্দু হতে পারে না কেন? টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি বৈধ পক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার আহ্বান জানিয়ে জুলাই যোদ্ধাদের বিতর্কিত বার্তা আজ শুক্রবার (৮ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সাংবিধানিক প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকারের অবসান

কমলগঞ্জে সিএনজি অটোর আঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ মার্চ, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার):  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরে দ্রুতগামী একটি সিএনজি অটোরিক্সার আঘাতে সুমন মিয়া (২৩) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মার্চ) বেলা সাড়ে ১২টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের অদূরে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজির সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সুমন শ্রীমঙ্গল সরকারী কলেজের বিএসসি শেষ বর্ষের ছাত্র। সে ভানুগাছ বাজারের রিক্সা ও সাইকেল মেইকার বাবুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২টায় কলেজ ছাত্র সুমন ঘটনাস্থলে রাস্তার সাইড দিয়ে হাটছিল। এ সময় দ্রুতগামী একটি সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার-থ-৬৪৩০) জোরে এসে তাকে আঘাত করে রাস্তায় ফেলে দেয়। গুরুতর আহতাবস্থায় সুমনকে উদ্ধার করে তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়। পরে সুমনের মরদেহ ফিরিয়ে এনে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। তবে সিএনজি অটোরিক্সাটি থানায় নিয়ে জব্দ করা হয়েছে। মৌলভীবাজার সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে সেটিকে মামলা হিসেবে গ্রহণ করা হবে বলেও জানান পরিদর্শক সুধীন চন্দ্র দাস ।


এ ক্যটাগরির আরো খবর..