“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার ৪ নভেম্বর বেলা ১২ টায় কমলগঞ্জ উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে র্যালী, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোস্তফা কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সালিক আহমদ ভূঁইয়া।


