কমলগঞ্জে ছেলে ধরা সন্দেহে ১ জন আটক

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার):  মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলে ধরা সন্দেহে ১ জনকে আটক করা করেছে জনতা।

রোববার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন গ্রামে এ ঘটনাটি ঘটে। আটক ব্যাক্তির নাম উজ্জল মিয়া (৩৫)। আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক উজ্জল মিয়া শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ বিলাশেরপার এলাকার আরবেজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আটক উজ্জল মিয়া রোববার বিকেলে কুমড়াকাপন এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় লোকজন ছেলেধরা সন্দেহে তাকে ঘেরাও করে। গ্রামবাসী জিজ্ঞাসা করলে সে উল্টাপাল্টা উত্তর দেয়। কথাবার্তায় সন্দেহ হলে পরে তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

কমলগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন, জনতার হাতে আটক উজ্জল মিয়া একজন মানসিক ভারসাম্যহীনভাবে চলাফেরা করত। থানায় এনে তার স্বজনদের খবর দেয়া হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান ছেলে ধরা সন্দেহে একজন আটকের বিষয়টির নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।