× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা নওগাঁ মান্দার সুমনা কুন্ডু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২ দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী

কমলগঞ্জে ইপিআই ই-ট্র্যাকার প্রশিক্ষণ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ মে, ২০১৯

মাহমুদ খান,নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার):  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ইপিআই ই-ট্র্যাকার প্রশিক্ষণ শুরু হয়েছে। মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারি, সহ: স্বাস্থ্য পরিদর্শক, মেডিক্যাল টেকনোলজিষ্ট (ইপিআই) ও পরিসংখ্যানবিদসহ মোট ৫৫ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে গত ১৪ মে থেকে ১৬ মে পর্যন্ত ১ম ব্যাচে ২৮ জন অংশ নেন এবং ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত ২য় ব্যাচে ২৭ জন প্রশিক্ষণার্থী অংশ নিবেন। বৃহস্পতিবার প্রশিক্ষণ কর্মশালার ১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর এর আইইসি এন্ড বিসিসি, ইপিআই এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা: রেজাউর রহমান খান।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: এবিএম সাজেদুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর এর ইপিআই এন্ড সারভেইল্যান্স এর কোল্ড চেইন ইঞ্জিনিয়ার মো. মেসবাহুল হক, ইউনিসেফ বাংলাদেশ এর হেলথ অফিসার ডা: জাহিদ হাসান।


এ ক্যটাগরির আরো খবর..