× Banner
সর্বশেষ
আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

কবিরহাটে চালকের গলা কেটে অটো ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

Dutta
হালনাগাদ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
noakhali

নোয়াখালীর কবিরহাটে চালকের গলা কেটে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
অটোরিকশা চালক মো. রুবেল (২৭) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁয়ের মৃত দরবেশের ছেলে। অপরদিকে, আহমেদ সুলতান আহমেদ ওরফে ছোটন (২৯) একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূইয়ারহাট এলাকার  মৃত মো. হানিফের ছেলে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মিয়াধন চৌকিদরের দোকানের সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মনির জানায়, শুক্রবার রাত ১০টার দিকে দুই ছিনতাইকারী যাত্রী সেজে রুবেলের অটোরিকশা ভাড়া করেন। পরে উপজেলার মিয়াধন চৌকিদার এলাকায় নির্জন সড়কে গিয়ে তারা রুবেলের থেকে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিতে গেলে ছিনতাইকরীরা তাদের হাতে থাকা ছুরি দিয়ে তার গলা কেটে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শৌরচিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে ছিনতাইকারী ছোটনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় অটো চালক রুবেল ও ছিনতাইকারী ছোটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ছিনতাইকারী পুলিশ পাহারায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই স্থানে ভিকটিমও চিকিৎসাধীন রয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..