আজ ২০ জানুয়ারি বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ ২০ জানুয়ারি বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
শনিবারের রাশিফল Saturday's horoscope ভবিষ্যদ্বাণী জেনে নিন

আজ ২০ জানুয়ারি বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। বিশেষ করে হার্টের রোগীদের কফির অভ্যাস পরিত্যাগ করতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বন্ধুদের সাথে আপনি আজ কিছু ভালো সময় অতিবাহিত করবেন। গাড়ি চালানোর সময়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ নিজের জন্য কিছুটা অবসর সময় পেতে পারেন। পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটান। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য “ওম বুং বুধায়ে নমঃ”-এই মন্ত্রটি প্রতিদিন দু’বেলা ১১ বার জপ করুন।

বৃষ রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। নাহলে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে আজ আপনি কোনো অপ্রত্যাশিত উপহার পাবেন। যেটি আপনার মন ভালো করে দেবে। যাঁরা কর্মসূত্রে বাড়ি থেকে দূরে থাকেন আজ তাঁরা পরিবারের সদস্যদের গভীরভাবে মিস করবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা ভালো নয়। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য তিলের তেল দিয়ে প্রতিদিন একটি প্রদীপ জ্বালান।

মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ, আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পাশাপাশি আজ আপনি কোথাও কেনাকাটা করতে যেতে পারেন। প্রেমের জীবনে কোনো চমকের সম্মুখীন হবেন। আজ কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য কন্যাদের লাল রঙের চুড়ি এবং লাল রঙের পোশাক দান করুন।

কর্কট রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। সন্তানদের স্বাস্থ্যের প্রতি আজ অবশ্যই নজর দিন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পারিবারিক কোনো সমস্যার সম্মুখীন হলে তৎক্ষণাৎ সেটিকে সমাধানের চেষ্টা করুন। আপনি আজকে পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে কোনো পার্কে বা শপিংমলে বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য তামার পাত্রে জল রেখে পান করুন।

সিংহ রাশি: অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। পাশাপাশি, আজ আপনি তাঁদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রতিটি কাজ করার আগে আজ আত্মবিশ্বাস বজায় রাখুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিবাহিত জীবন আজ নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দু’মুঠো মুসুর ডাল লাল কাপড়ে বেঁধে অভাবী ব্যক্তিদের দান করুন।

কন্যা রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে সতর্ক থাকুন। আপনি আজকে একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। কোনো কাজে ঠিকভাবে পরিশ্রম করে গেলে আজ আপনি সাফল্যের সম্মুখীন হতে পারেন। আপনি আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য অভাবী ব্যক্তিদের সুতির পোশাক এবং কোনো নোনতা খাবার দান করুন।

তুলা রাশি: আপনি আজ এমন কিছু সেমিনার এবং প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেন যেখান থেকে কিছু নতুন জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। আজ আপনার মন ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। আপনি আজকে আপনার ছোট ভাইয়ের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভৈরব মন্দিরে দুধ অর্পণ করুন।

বৃশ্চিক রাশি: আপনি আজকে হঠাৎই কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে পরিবারের সদস্যদের সাথে সময় অতিবাহিত করবেন। কোথাও কোনো মতবিরোধের সম্মুখীন হলে ঠান্ডা মাথায় বিষয়টি সামলানোর চেষ্টা করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন। আপনার অর্ধাঙ্গিনী আজ কিছু বিশেষ পরিকল্পনা করে আপনাকে অবাক করে দিতে পারেন। যাঁদের সাথে থাকলে আপনার সময় এবং অর্থ দু’টোই নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: দাম্পত্য জীবন সুখের করে তুলতে খাবারের জাফরানের ব্যবহার করুন।

ধনু রাশি: যদি আপনি আজ আপনার বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে অর্থব্যয় করুন। নাহলে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। ধূমপানের মতো বদভ্যাস দ্রুত পরিত্যাগ করুন। এই বিষয়ে আপনার অর্ধাঙ্গিনী আপনাকে উৎসাহিত করবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ কোনো সামাজিক কাজকর্মে যুক্ত থাকতে পারেন। আপনি আজ কোনো সৃজনশীল কাজেও অনেকটা সময় অতিবাহিত করবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একজন অভাবী কন্যাকে সাহায্য করুন।

মকর রাশি: কোনো অসুস্থতার সম্মুখীন হলে আজ অযথা সেই বিষয়ে চিন্তা করবেন না। নাহলে আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং আপনি আরও অসুস্থ হয়ে পড়বেন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। আজ আপনার ভালোবাসার মানুষটি তাঁর অনুভূতিগুলি আপনার সামনে প্রকাশ করতে পারবেন না। যেটি আপনার খারাপ লাগতে পারে। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার প্রতি আরও বেশি সতর্ক হতে হবে। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য ভগবান শিবের পুজো করুন।

কুম্ভ রাশি: আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। যাঁরা এতদিন পর্যন্ত অহেতুক অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। তাই, ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের কোনো কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন। অর্ধাঙ্গিনীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য সুগন্ধি দ্রব্য যেমন পারফিউম, ধূপকাঠি অথবা কর্পূর কাউকে উপহার হিসেবে দিন অথবা দান করুন।

মীন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। বন্ধুবান্ধবদের সাথে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। পাশাপাশি, তাঁদের সাথে কোনো ছুটির পরিকল্পনা সম্পন্ন হতে পারে। আর্থিক দিক থেকে দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার স্ত্রী আজ একটি অত্যন্ত আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন। বাবার কাছ থেকে আজ আপনি একটি বিশেষ উপহার পেতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে স্রোতযুক্ত জলে হলুদ নিক্ষেপ করুন।

১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপসশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।