সীমান্ত রেখার ওপাশে বরফে আবৃত জঙ্গলের দিকে কড়া নজর রাখছেন ইউক্রেনের সীমান্ত রক্ষীরা। সীমান্তের ওপারে রুশ সৈন্যদের তৎপরতা আঁচ করার চেষ্টা করছেন তারা।
এই রক্ষীরা সীমান্তের সেনকিভকা ক্রসিংয়ের পাহারায় রয়েছেন যেখানে ক্রেমলিন একসময় মহাসমারোহে সোভিয়েত বিশ্বের ঐক্য উদযাপন করেছিল। জায়গাটিতে ইউক্রেন, রাশিয়া এবং বেলারুস- এই তিনটি দেশের সীমান্ত এসে মিলেছে।


