× Banner
সর্বশেষ
বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনা আহত ৭ চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার – স্বাস্থ্যমন্ত্রী জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ

কচাকাটায় ভাতিজার হাতে চাচা খুন

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

কুড়িগ্রাম (প্রতিনিধি) : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নে মাত্র এক হাজার টাকার জন্য ভাতিজার কুড়ালের আঘাতে চাচা মো: সাইদুল ইসলাম নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুর দুইটার দিকে সাহেবের খাষ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, কিছুদিন আগে চাচা মো: সাইদুল ইসলাম ভাতিজা মো: মতিয়ার রহমান ওরফে বাবু নিকট এক হাজার টাকা ধার নেয়। আজ সকালে ভাতিজা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায় উত্তেজিত হয়ে ভাতিজা বাবু তার হাতে থাকা কুড়াল দিয়ে চাচা মো:  সাইদুল ইসলামের বুকে আঘাত করে। এতে ঘটনা স্থলেই মো: সাইদুল মারা যান। এদিকে তার ছোট চাচা মো: কাচু মিয়া এগিয়ে আসলে তাকেও মারধর করেন বাবু। এতে তার হাত ভেঙে যায়। ঘটনার পরপরই বাবু পালিয়ে যান।
নিহত মো: ছাইদুল মৃত্যু ফকর উল্ল্যার ছেলে এবং ছাইদুলের বড় ভাই আবুল কাশেমের সন্তান।
এ বিষয়ে জানতে চাইলে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর রশীদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। বাবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..