× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

কক্সবাজার টমটম- প্রাইভেট কান দূর্ঘটনায় নিহত ২, আহত ৬

admin
হালনাগাদ: শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

কক্সবাজারঃ কক্সবাজার শহরের মোটেল রোডের শৈবাল হোটেলের সামনে প্রাইভেটকারের ধাক্কায় টমটমের দুই যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ছয় জন। শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনই টমটমের যাত্রী। ফায়ার সার্ভিসের দলনেতা আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, চট্রগ্রামের পটিয়ার চরপাথরঘাটার আহমদ মিয়ার পুত্র শাহ আলম (৫০) ও পটিয়া কুসুমপুরা এলাকার মনা মিয়ার পুত্র আব্দুস সালাম (৬০)।

আহতরা হচ্ছেন, চট্টগ্রামের কর্ণফুলী থানার মধ্যেরটেক এলাকার বাসিন্দা জালাল আহামদের পুত্র জাহাঙ্গীর আলম (৩০), একই এলাকার মো. জাফরের পুত্র হেলাল উদ্দীন (৩৫) , কর্ণফুলী থানার বরলাক্যা এলাকার আবুল কাসেমের পুত্র আলমগীর (৩৫), টমটম চালক কক্সবাজার সদরের আবু বক্করের পুত্র এনামুল হক (১৬) এবং প্রাইভেট কারে থাকা হারুনুর রশিদ (৩০)। অন্য একজনের পরিচয় জানা যায়নি।

জেলা সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মুহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় ৭জনকে হাসপাতালে আনার পর এক জনের মৃত্যু হয়। আহত অন্যান্যদের চিকিৎসা চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর জানান,তারা তারা কক্সবাজার ট্রাক, মিনি ট্রাক (পিকআপ) শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট দিতে কক্সবাজার এসেছিলেন। ভোর ৪টায় কক্সবাজারে পৌছে সমুদ্র সৈকতে যায়। সেখান থেকে তারা শহরে ফিরছিলেন। পথিমধ্যে শৈবাল হোটেলের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত হন টমটমের চালকসহ যাত্রীরা।

ফায়ার সার্ভিসের দলনেতা আবদুল্লাহ বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করি। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ মর্গে রয়েছে।’

কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..