গভীর রাতে বোমা হামলাসহ ১৬টি নির্বাচনী ক্যাম্প ভাঙায় আতঙ্কে ঢাকাবাসী

দি নিউজ ডেক্সঃ গভীর রাতে ককটেল  বোমা হামলা ও ১৬টি নির্বাচনী ক্যাম্প ভাঙায় আতঙ্কে ঢাকাবাসী। হামলার ঘটনায় দ্রুত পৌছেছে  পুলিশ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

শুক্রবার গভীর রাতে ২নং ওয়ার্ডের কালাপানি, ডি ব্লক ও শহীদবাগ এলাকায় হামলা চালিয়ে ১৬টি নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে ফেলা হয়। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য ককটেল বোমা ছোড়া হয়। ইসমাইল হোসেন বেনু বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কদম আলী মাতবরের নির্দেশে ওই হামলা হয়েছে। ৭০ -৮০ জনের একটি সংঘবদ্ধ দল মুখে কাপড় বেঁধে বোমা হামলা ও ভাঙচুর চালায়।  পল্লবী থানার সামনে বসেই তারা হামলার পরিকল্পনা করে। আমার প্রত্যেকটি ক্যাম্পে হামলা হয়েছে। ১২ নম্বরের সি, ডি ও বি ব্লকসহ ১৬টি নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। কয়েকটি ক্যাম্পে হামলার সময় বোমা ছোড়া হয়েছে।

আমার সমর্থক ওয়ার্ড আওয়ামীলের সাধারন সম্পাদকের বাসায়ও ভাঙ্গচুর করা হয়েছে। আমার কর্মী ও সমর্থকদের বলেছি ধৈর্য ধারণ করতে। পুলিশকে সঙ্গে সঙ্গেই বিষয়টি জানিয়েছি। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, ২নং ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।