× Banner
সর্বশেষ
আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু

ঔষধ বিক্রির কমিশন ২৫ পারসেন্ট করার দাবি বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির

SDutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

সুমন দত্ত: বাংলাদেশে ঔষধ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি বিক্রয় কমিশন বাড়ানোর। তাদের এই দাবি ঔষধ কোম্পানিগুলোর কাছে কোনো আমলেই অগ্রাধিকার পাচ্ছে না। এতে বঞ্চিত হচ্ছেন ঔষধ ব্যবসায়ীরা। প্রতিবেশী দেশগুলির চাইতে কম কমিশনে ঔষধ বিক্রয় করে থাকেন দেশের ব্যবসায়ীরা। আগামী ১৫ দিনের মধ্যে ঔষধ বিক্রির কমিশন বৃদ্ধি করা না হলে বৃহত্তর কর্মসূচি দেবার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন এ ঘোষণা দিয়েছেন সংগঠনের সভাপতি ময়নুল হক চৌধুরি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আবদুল কাদির, ইকবাল লস্কর, তোফাজ্জল হোসেন, মো আলী, খলিলুর রহমান, দীন আলি, জসিম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, মোহসিন পাটোয়ারী,মো নাসির, মো শরীফ, মিজানুর রহমান, বাবলু, সৈয়দ মোহসিন, আজগর আলী, দীপক পাল প্রমুখ। পাশাপাশি সারা দেশ থেকে আসা ঔষধ বিক্রয়কারী পাইকারি ও খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি ময়নুল হক চৌধুরি।

তিনি বলেন, আমরা সারা দেশে ৫ লক্ষের মতো ঔষধ ব্যবসায়ী আছি।
১৯৪০ সাল থেকে আমাদের যাত্রা শুরু। আগে আমাদের ঔষধ বিক্রির কমিশন ছিল ১৫ পারসেন্ট। ২০২৫ সালে এসে সেই হার দাড়ায় ১২ পারসেন্টে। প্রতিবেশী ভারত ও পাকিস্তানে ঔষধ বিক্রির কমিশন ৩০ পারসেন্টের অধিক। আর আমাদের এখানে বিগত ৮৫ বছরে ঔষধ বিক্রির কমিশন কমেছে। আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আমাদের ট্রেড লাইসেন্স ফি, ড্রাগ লাইসেন্স ফি, ফার্মেসি কোর্স ফি, ট্যাক্স ও ভ্যাট সব বেড়েছে। আরো বেড়েছে দোকানের পজেশন, দোকান ভাড়া। দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানা সেবার ফি বেড়ে গেছে।

এ কারণে, আমরা আগামীতে এই ঔষধ বিক্রির কমিশন ২৫ পারসেন্ট করার দাবি জানাচ্ছি। এই দাবি না মানা হলে আমরা আগামীতে বৃহত্তর কর্মসূচি দেব। বাংলাদেশে সব ঔষধ বিক্রির দোকান বন্ধ থাকবে। আমাদের দাবি অতি সত্বর পূরণ করতে হবে।
তিনি ঔষধ কোম্পানির গুলির কাছে এই দাবি পেশ করেন।

সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তিনি আরো বলেন, ঔষধের দাম কয়েক দফায় বাড়ানো হয়েছে। কিন্তু তাদের কমিশন বাড়ানো হয় নাই। তাদের কমিশন বাড়লে ঔষধের দাম বাড়বে না বলে তিনি জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..