× Banner
সর্বশেষ
মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সাহায্য করতে পারছি বলে গর্বিত -তামিম ইকবাল

admin
হালনাগাদ: শুক্রবার, ১ জুন, ২০১৮

স্পোর্টস ডেস্কঃ  সব ক্রিকেট খেলুড়ে দেশই একটা পরিবার। এখানে একে অপরের বিপদে এগিয়ে আসটা সবার উচিত। ওয়েস্ট ইন্ডিজের ভেঙেপড়া মাঠের সংস্কারের তহবিল সংগ্রহের জন্য খেলতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। বললেন তামিম ইকবাল।

বৃহস্পতিবার ইংল্যান্ডের লর্ডসে নামছে বিশ্ব একাদশ আর ওয়েস্ট ইন্ডিজ। দুদলেরই উদ্দেশ্য ক্যারিবীয় দ্বীপে ভেঙে পড়া ক্রিকেট কাঠামোর সংস্কারে তহবিল সংগ্রহ করা। এ নিয়ে কিছুক্ষণ আগে তামিম ইকবালের একটি ভিডিও পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।

বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার কথা ছিল সাকিব আল হাসান আর তামিম ইকবালের। সাকিব ব্যক্তিগত কারণে না খেললেও তামিম খেলতে গেছেন বিশ্ব একাদশের হয়ে।

বিশ্ব একাদশের হয়ে অনেক তারকা ক্রিকেটারই অংশ নিয়েছেন এই দলে। এতে অধিনায়কত্বের দায়িত্বে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

আফ্রিদিকে নিয়ে তামিম বলেন, আফ্রিদির খেলা আমি সবসময়ই উপভোগ করি। তার অধিনায়কত্বও অসাধারণ। আশা করি ভালো একটা ম্যাচ হবে।

এই ম্যাচে বিপক্ষ দল ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন ক্রিস গেইলের মতো তারকারা। তামিম ভুলে যাননি গেইলকে মনে করিয়ে দিতে, গেইল এক কথায় অসাধারণ। টি-টোয়েন্টির জন্য তিনি সেরা। শুধু টি-টোয়েন্টিতেই নয় সব ফরম্যাটেই তিনি অসাধারণ খেলেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টায় লর্ডসে মুখোমুখি হয়েছেন দু’দল।

বিশ্ব একাদশের দলে আছেন:
শহীদ আফ্রিদি (অধিনায়ক), তামিম ইকবাল, শোয়েব মালিক, মোহাম্মদ শামি, লূক রঙ্কি, স্যাম বিলিংস, দিনেশ কার্তিক, থিসারা পেরেরা, রশিদ খান, মিচেল ম্যাকক্লেনাঘান, সন্দীপ ল্যামচাঁন, আদিল রশিদ, তায়মাল মিলস ও স্যাম করন।

ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন:
স্যামুয়েল বদ্রি, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রায়াদ এম্রিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, ইভিন লুইস, অ্যাশলি নার্স, কেমো পল, রভম্যান পাওয়েল, দীনেশ রামদিন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, মার্লন স্যামুয়েলস ও ক্যাস্রিক উইলিয়ামস।


এ ক্যটাগরির আরো খবর..