× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন ও বাগীশিক এর উদ্যোগে ঝিগাতলায় গীতা শিক্ষা নিকেতন উদ্বোধন

admin
হালনাগাদ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

বিশেষ প্রতিবেদকঃ প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে ভারতের হরিয়ানা রাজ্যে কুরুক্ষেত্র নামক স্থানে ১৮ দিন ধরে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাহাই শ্রীমদ্ভগবদ গীতায় বর্ণিত কুরুক্ষেত্র যুদ্ধ, এটা এখন ইতিহাস কিন্তু বাস্তবে কুরুক্ষেত্রের যুদ্ধ আমাদের শরীরে সবসময় চলছে। অর্থাৎ ক্ষিতি, অপ্‌, তেজঃ, মরুৎ, ব্যোম এই পঞ্চমহাভূত তত্ত্বই পঞ্চপাণ্ডব। পঞ্চমহাভূতের সাথে প্রতিনিয়ত ইন্দ্রিয়ের এই লড়াইকে বর্তমানে বলা যায় কুরুক্ষেত্রের যুদ্ধ। বলেছেন আনন্দম্‌ ইনস্টিটিউট অব যোগ এণ্ড যৌগিক হস্‌পিটালের পরিচালক ও দি নিউজ এর সম্পাদক-প্রকাশক যোগী পিকেবি প্রকাশ(প্রমিথিয়াস চৌধুরী)।

২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার ঝিগাতলা ঋষিপাড়া শিবমন্দিরে ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন, বাংলাদেশ চ্যাপ্টার এবং বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক), ঢাকা মহানগর সংসদ এর যৌথ উদ্যোগে শ্রী অরুন চন্দ্র মজুমদার এর পৃষ্টপোষকতায় গীতা শিক্ষা নিকেতন ও বেদান্ত রিসার্চ ফাউন্ডেশন উদ্বোধন উপলক্ষ্যে তিনি এসব কথা বলেন।

তিনি কুরুক্ষেত্র ও কুরুপক্ষ সম্পর্কে বলেন, শরীরে বিনা অবরোধে আপনা আপনি শ্বাস প্রশ্বাসের গতি স্থিতি প্রাণ কর্মের দ্বারা হইয়া থাকে এবং সেই কর্ম এই শরীরেই হয়। একারণে এই শরীরকে ধর্ম্মক্ষেত্র এবং প্রাণকর্মের কর্ম্মভূমি বলিয়া কুরুক্ষেত্র বলা যায়।পাঁচ কর্মেন্দ্রিয় ও পাঁচ জ্ঞানেন্দ্রিয় মিলে দশ ইন্দ্রিয় প্রত্যেকেই দশ দিকে ধাবমানশীল অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয়ই দশ দিকে গমনাগমন রূপ দশগুণবিশিষ্ট; মনোরূপী ধৃতরাষ্ট্রের এই দশে দশে শত পুত্র। এরা প্রবৃত্তি পক্ষ তাই আমাদের শরীরের ইন্দ্রিয়সমূহকে কুরুপক্ষ বলা যায়।

পঞ্চপাণ্ডব সম্পর্কে বলেন, এই শরীর ক্ষিতি, অব, তেজ, মরুত আর ব্যোম পঞ্চভূতে গঠিত। এরা নিবৃত্তি পক্ষীয়, এদেরকেই পঞ্চপাণ্ডব বলা যায়। ব্যোম বলতে বুঝায় আকাশ তত্ত্ব অর্থাৎ যুধিষ্ঠির হইতেছেন ধর্ম্মপুত্র। মহাকাশরূপ মহাপ্রাণ হতে যুধিষ্ঠিরের উৎপত্তি।  তাই তিনি স্বশরীরে স্বর্গে গিয়েছিলেন। তিনি আকাশতত্ত্ব মহাকাশে লয় পাইয়াছিলেন। আমাদের শরীরে আজ্ঞাচক্রের উর্দ্ধে এর অবস্থান। মরুৎ অর্থাৎ বায়ুতত্ত্বই ভীম; কারণ, ভীম পবন পুত্র। প্রাণবায়ুই হচ্ছেন ভীম। শরীরের অনাহত চক্রে অর্থাৎ হৃদপদ্মে এর অবস্থান। তেজতত্ত্ব বলতে অগ্নি অর্থাৎ অর্জুন। আমাদের শরীরের নাভিমূলে(জঠরাগ্নি) ই-শক্তি, ন্দ্র-বহ্নি বীজ অর্থাৎ অগ্নির পুত্র। শরীরের নাভিমূলে এর অবস্থান।  জলতত্ত্ব হতে নকুলের সৃষ্টি। আমাদের শরীরে স্বাধিষ্ঠান অর্থাৎ লিঙ্গমূলে এর নিবাস। সহদেব হচ্ছেন ক্ষিতিতত্ত্ব অর্থাৎ মৃত্তিকা(মাটি), মাংস।

এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  বাগীশিক কেন্দ্রীয় কমিটির পৃষ্ঠপোষক শ্রী সজল বরণ সেন, বাগীশিক কেন্দ্রিয় কমিটির সহসভাপতি শ্রী ঝন্টু চৌধুরী, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল শ্রী দীপন মিত্র, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক প্রবীর মিত্র, বাগীশিক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ অঞ্জন কুমার দাশ, বাগীশিক ঢাকা সংসদের সাধারণ সম্পাদক শ্রী বিনয় কুমার মন্ডল সৈকত, বাগীশিক কেন্দ্রিয় কমিটি এবং ভাইস প্রেসিডেন্ট ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন বাংলাদেশ চ্যাপ্টারের পৃষ্ঠপোষক শ্রী অরুন চন্দ্র মজুমদার, বাগীশিক সুনামগঞ্জ সংসদের শ্রী করুনা সিন্দু রায়, ধর্ম শাস্ত্রবিদ শ্রী তপন বৈদ্য, শিক্ষক শ্রীমতি অনামিকা রানী শীল, জিগাতলা শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী রতন দাশ, জিগাতলা শিব মন্দির কমিটির উপদেষ্টা শ্রী মনমোহন দাশ প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..