× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’র সম্মেলন শেষে বেইজিংয়ে প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জুলাই, ২০১৯

চীনের দালিয়ানে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’ এর বার্ষিক সম্মেলনে যোগদান শেষে এখন রাজধানী বেইজিংয়ে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় বুধবার সকালে এয়ার চায়নার একটি চার্টার্ড প্লেনে দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে লালগালিচা অভ্যর্থনার পাশাপাশি সেখানে গার্ড অব অনার প্রদান করে চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

এদিকে সফরের চতুর্থদিন আগামীকাল বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী লি কুয়াং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও চুক্তি-সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

আর শুক্রবার বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। পাঁচদিনের চীন সফর শেষে ৬ জুলাই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ ক্যটাগরির আরো খবর..