ওয়ার্কাস পাটির কেন্দ্রীয় নেতা রতনের সাথে কালীগঞ্জ প্রেসক্লাবের মত বিনিময়

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥  ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ ওয়ার্কাস পাটির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতনের সাথে মত বিনিময় সভা করেছেন কালীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার রাতে কালীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্টিত হয়।

ওই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক আমির হামজা বাবলু জেলা ওয়ার্কাস পাটির নেতা রেজাউল ইসলাম, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান,কালীগঞ্জ উপজেলা যুবমৈত্রীর সভাপতি বিপ্লব কুমার প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা বিশ^াস আব্দুর রাজ্জাক, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক স্পন্দন ও সমকালের কালীগঞ্জ প্রতিনিধি জামির হোসেন, দৈনিক সংবাদের কালীগঞ্জ প্রতিনিধি ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, দৈনিক যাইযাই দিনের কালীগঞ্জ প্রতিনিধি ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ, আর টিভি জেলা প্রতিনিধি ও দৈনিক লোকসমাজের প্রতিনিধি শিপলু জামান, দৈনিক প্রতিদিনের কথার বাবুল আক্তার , দৈনিক সময়ের খবরের হাবিব ওসমান,দৈনিক কল্যানের আরিফ মোল্ল্যা প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।