× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু

admin
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ওসমান ফারুকের বিরুদ্ধে একাত্তরে স্বাধীন বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

রাজধানীর ধানমন্ডির নিজ কার্যালয়ে ময়মনসিংহ ও পটুয়াখালীর ১৩ রাজাকারের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত শেষে এক ব্রিফিং এ কথা জানায় তদন্ত সংস্থা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানায়,একাত্তরে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন বিএনপি নেতা ওসমান ফারুক।

মুক্তিযুদ্ধ শুরু হলে পাক বাহিনী বিশ্ববিদ্যালয়টিকে ক্যাম্প হিসেবে ব্যবহার করে গড়ে তোলে টর্চার সেল।সেসময় ওসমান ফারুক’সহ ঐ বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষক স্বাধীনতাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন।

বুধবার ধানমন্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে এক ব্রিফিং এ সংস্থাটি জানায়,এসব অভিযোগের প্রাথমিক তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে,এখন আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হবে।

এছাড়া পটুয়াখালীর এছাহাক সিকদারসহ ৫ বিএনপি নেতার বিরুদ্ধে ১৬টি এবং ময়মনসিংহের ২ জাতীয় পার্টির নেতা’সহ ৮ জনের বিরুদ্ধে ৮টি অভিযোগের প্রাথমিক পাওয়ার কথাও জানান,সংস্থাটি। এই ১৩ জনের বিরুদ্ধে ৯ জন গ্রেফতার রয়েছেন।
এদিকে, ড. ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

থাইল্যান্ডে চিকিৎসা শেষে বিকেলে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। একাত্তরে ড. ওসমান ফারুক পড়াশোনার জন্য দেশেই বাইরে ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..