ওসমানী মেডিকেল হাসপাতালের ওয়ার্ড মাস্টার ও নিরাপত্তা প্রহরী সাময়িক বরখাস্ত

ওসমানী মেডিকেল হাসপাতালের ওয়ার্ড মাস্টার ও নিরাপত্তা প্রহরী সাময়িক বরখাস্ত
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবিব ও নিরাপত্তা প্রহরী আব্দুল জব্বারকে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, চুরি ও নারীদের যৌন নির্যাতনসহ নানা অভিযোগের ভিত্তিতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পৃথক দুটি বিজ্ঞপ্তিতে রবিবার (২২ সেপ্টেম্বর) এই আদেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হোমিও ও দেশজ চিকিৎসা) ও অতিরিক্ত পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন মেডিকেল কলোনি ক্যাম্পাসে অবৈধ স্থাপনা তৈরি করে এবং ক্ষেত্রী পাড়ায় বরাদ্দ ছাড়াই অবৈধভাবে বাসায় বসবাসের সুযোগ করে দিয়ে অর্থ আদায় করা, ক্যাম্পাসে বিভিন্ন স্থানে অবৈধ দোকান এবং অ্যাম্বুলেন্স রাখার অবৈধ স্থান ও বহির্বিভাগ থেকে অবৈধ ভাবে অর্থ আদায় করা,
নারীদের নানাভাবে যৌন নির্যাতন করা ও বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় অনিয়ম ও দুর্নীতির বিষয়ে একাধিক সংবাদ প্রকাশ পাওয়া অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি চাকুরি আইন, ২০১৮ এর ধারা ৩৯ (১) মোতাবেক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. রওশন হাবিবকে আজ থেকে সাময়িক বরখাস্ত করা হইল।
আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের নতুন মেডিকেল কলোনি ক্যাম্পাসে অবৈধ স্থাপনা তৈরি করে এবং ক্ষেত্রী পাড়ার বরাদ্দ ছাড়াই অবৈধভাবে বাসায় বসবাসের সুযোগ করে দিয়ে অর্থ আদায় করা, ক্যাম্পাসে বিভিন্ন স্থানে অবৈধ দোকান এবং অ্যাম্বুলেন্স রাখার অবৈধ স্থান ও বহির্বিভাগ থেকে অবৈধ অর্থ আদায় করা, কর্মচারীদের ডিউটি রোস্টার ও লাভজনক স্থানে স্থানান্তর এর বিনিময়ে অর্থ গ্রহণ করা, ২০১৮ সালের ২৮ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চুরির ঘটনায় হাতেনাতে ধরা পরা, বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় অনিয়ম ও দুর্নীতির বিষয়ে একাধিক সংবাদ প্রকাশ পাওয়া অভিযোগ সমূহ প্রমাণিত হওয়ায় সরকারি চাকুরি আইন, ২০১৮ এর ধারা ৩৯ (১) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা প্রহরী মোতাবেক আব্দুল জব্বারকে আজ থেকে সাময়িক বরখাস্ত করা হল।
এ বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী  বলেন, রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক আদেশে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. রওশন হাবিব ও নিরাপত্তা প্রহরী আবদুল জব্বারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তাঁরা খোরপোষ ভাতা পাবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।