× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে - পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন ওয়াসাসমূহের উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়ন এবং সেবার মান বৃদ্ধিতে গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন ওয়াসাসমূহ কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক একটি সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছানোর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি ওয়াসাসমূহের সার্বিক কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহায়তার আশ্বাস প্রদান করেন।

সভায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসার চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর বিশেষ জোর দেন। মাঠপর্যায়ে কার্যক্রমের নিবিড় তদারকির নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে, যাতে পরবর্তী সময়ে কোনো জটিলতা তৈরি না হয়। এছাড়া তিনি সরকারি কর্মকর্তাদের দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখতে যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করার পরামর্শ দেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয় ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন চলমান প্রকল্পের পরিচালকগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..