× Banner
সর্বশেষ
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ মার্চ চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির

আঞ্চলিক প্রতিনিধি

ওয়াজ মাহফিলে জামাতকে ভোট না দেয়ার আহ্বানে মাহফিলে হট্টগোল, পন্ড

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
জামাতকে ভোট না দেয়ার আহ্বান

গৌরনদীতে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব জামায়াতকে ভোট না দেওয়ার আহবান জানিয়েছেন। তার এই বক্তব্যের পর পরই প্রতিবাদ স্বরূপ ওই ওয়াজ মাহফিলে উপস্থিত অসংখ্য মুসুল্লীরা প্যান্ডেল ত্যাগ করে চলে যায়।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া মারকাজুল কুরআন নূরানী ও হাফেজী মাদরাসা মাঠের মাহফিলে।
ওয়াজ মাহফিলের প্রধান অতিথি গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন-যারা মাহফিল ত্যাগ করে চলে গেছেন আমি কিন্তু তাদের চিনি এবং তাদের ওপর নজর রাখা হবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে মারকাজুল কুরআন নূরানী ও হাফেজী মাদরাসার আয়োজনে ১৮ তম অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একটানা ত্রিশ মিনিট বক্তব্য রাখেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। একপর্যায়ে তিনি (বিপ্লব) বলেন-বাংলাদেশে প্রধান দুইটি দল আওয়ামী লীগ ও বিএনপি। এবার ফ্যাসিস্টের কারণে আওয়ামী লীগ না থাকায় আলোচনায় এসেছে জামায়াতে ইসলামী।
বিএনপি নেতা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেন-আর যাকেই ভোট দিন জামায়াতকে কেউ ভোট দিবেন না। তার এই বক্তব্যের পর পরই প্রতিবাদস্বরূপ ওই ওয়াজ মাহফিলে উপস্থিত অসংখ্য মুসুল্লীরা প্যান্ডেল ত্যাগ করে চলে যাওয়ার সময় বিএনপি নেতা মুসুল্লীসহ মাহফিলের আয়োজকদের ওপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে মুসুল্লীদের তোপের মুখে তিনি তড়িঘড়ি করে বক্তব্য শেষ করার পূর্বে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ ব্যাপারে গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন-আমি টানা তিন বছর তাবলিগ জামাতে বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রে সফর করেছি। সেইসব কথা উল্লেখ করে যখন বক্তব্য রাখছিলাম, তখন সদ্য মমাপ্দ দুর্গা পূজার সময় জামায়াত নেতাদের বিভিন্ন মন্ডপ পরিদর্শনসহ আপত্তিকর বক্তব্য এবং ক্ষমতার লোভে ইসলামের নাম ব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রি করা জামায়াতকে ভোট না দেয়ার জন্য মুসলমান ভাইদের অনুরোধ করেছি। এসময় কয়েকজন জামায়াতের কর্মীরা মাহফিলের প্যান্ডেলে হট্টগোল করতে চেয়েছিলো। পরবর্তীতে তারা প্যান্ডেল ত্যাগ করে চলে যায়।


এ ক্যটাগরির আরো খবর..