ওবায়দুল কাদের সুস্থ

দি নিউজ ডেক্সঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুস্থ আছেন।

স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় গতকাল তাঁকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) হতে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক সৈয়দ আলী আহসান জানিয়েছেন, কাদের পুরোপুরি সুস্থ তবে তাঁর আরো বিশ্রাম প্রয়োজন। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি সকাল সাড়ে দশটায় ঠান্ডাজনিত শ্বাসকষ্ট নিয়ে ওবায়দুল কাদের বিএসএমএমইউ’তে ভর্তি হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।