ওবায়দুল কাদেরের মায়ের দাফন সম্পন্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসার দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার সরকারি মুজিব কলেজ মাঠে  নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় মাওলানা আবুল হাশেম জানাজায় ইমামতি করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।

জানাজায় কেন্দ্রীয় আওয়ামী লীগ, চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগ, জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।