× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

বগুড়ায় ওজু শেষে মসজিদ গেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ জুন, ২০২০
ওজু শেষে মসজিদ গেটে খুন

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মিস্টার (২৮) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা ।

৫ মে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শাকপালা এলাকার একটি মসজিদের প্রবেশের গেটে ওই হত্যাকা- ঘটে। আবু হানিফ মিস্টার মসজিদ সংলগ্ন ওজু খানায় ওজু করে মসজিদে প্রবেশের সময় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আবু হানিফ মিস্টারের বিরুদ্ধে একাধিক মামলা ছিল।

তবে ওই হত্যাকা-ের মোটিভ সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। এমনকি স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দও এ ব্যাপারে কিছু বলতে পারছেন না। তবে দায়িত্বশীল একটি সূত্র জানায়, বগুড়া-নাটের মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পে বালু সরবরাহের কাজ নিয়ে একটি পক্ষের সঙ্গে আবু হানিফ মিস্টারের বিরোধ চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবু হানিফ মিস্টার প্রতি শুক্রবার জুম’আর নামাজের অন্তত এক ঘণ্টা আগে বাড়ির পাশে শাকপালা মোড়ের মসজিদে গিয়ে পবিত্র কোরআন তেলোয়াত করেন। ৫ জুন শুক্রবারও তিনি বেলা ১১টার কিছু পর বাড়ি থেকে বের হয়ে মসজিদের ওজুখানায় গিয়ে ওজু করেন। এরপর তিনি যখন মসজিদে ঢুকতে যাবেন তখনই একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

শাকপালা এলাকাটি বগুড়া পৌরসভার অন্তর্ভূক্ত হলেও সেটি শাজাহানপুর থানার আওতাধীন। ওই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমবার হোসেন জানান, বেলা ১২টা নাগাদ আবু হানিফ মিস্টারের ওপর হামলা চালানো হয়। তাকে কুড়াল দিয়ে কোপানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী শজিমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকান্ডের কারণ জানা যায়নি, তবে তদন্ত চলছে বলে তিনি জানান।
এব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাজেদুর রহমান শাহিন জানান, তারাও হত্যাকাণ্ডের কোন কারণ খুঁজে পাচ্ছেন না।

উল্লেখ্য নিহত স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু হানিফ মিস্টার বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন এবং অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।


এ ক্যটাগরির আরো খবর..