× Banner
সর্বশেষ
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ওজন কমাতে সাহায্য করবে সকালের কিছু অভ্যাস

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: অতিরিক্ত ওজন ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন সমস্যা করতে পারে শরীরে। তবে আপনি কি জানেন, সকালের কিছু অভ্যাস ওজন কমাতে বেশ কার্যকর? ওজন কমাতে চাইলে সকালবেলা পালন করতে পারেন এসব অভ্যাস।

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

. গ্রিন টি

সকালে কফির বদলে গ্রিন টি খান। এটি ওজন দ্রুত কমাতে কাজ করবে। গ্রিন টির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের বিপাকে সাহায্য করে।

. সকালের নাশতা খাবেন

অনেকে ভাবেন, সকালের নাশতা বাদ দিলে ওজন কমানো যায়। ধারণাটি ভুল। বরং গবেষণায় দেখা গেছে, সকালে না খেলেই ওজন বাড়ে। কারণ, এতে ক্ষুধা অনেক বেড়ে যায়। আর দিন শেষে বেশি খাওয়া হয়। তাই ওজন কমাতে চাইলে সকালের নাশতা খাওয়ার ওপর জোর দেন বিশেষজ্ঞরা।

. ব্যায়াম

ব্যায়াম ওজন কমাতে বেশ সহায়ক। সকালে নিয়মিত ব্যায়াম ওজন কমাবে আপনার।

. উচ্চ প্রোটিনযুক্ত সকালের নাশতা

সকালের নাশতায় ডিম, মটরশুটি ইত্যাদি প্রোটিনযুক্ত খাবার রাখতে পারেন। প্রোটিন চর্বির সঙ্গে লড়াই করে পেশি বাড়ায়।

. কর্মক্ষম থাকুন

হাঁটুন বা সাইকেল চালান। সকালবেলা থেকেই কর্মক্ষম থাকার চেষ্টা করুন। সম্ভব হলে লিফ্ট এড়িয়ে সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করুন।

. সকালে রোদ পোহান

সম্প্রতি গবেষণায় বলা হয়, সকালে সূর্যের আলোর কাছে যাওয়া শরীরের বিপাক ক্ষমতার ওপর প্রভাব ফেলে। আর এতে ওজন কমতে সাহায্য হয়।


এ ক্যটাগরির আরো খবর..