× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

ঐশ্বরিয়া ওঁলাদের সঙ্গে মধ্যাহ্নভোজে আমন্ত্রিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হয়েছে বচ্চন-বধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে। ঐশ্বরিয়াকে আমন্ত্রণ জানিয়ে এই বিশেষ সম্মান জানিয়েছেন ভারতের ফরাসি রাষ্ট্রদূত।

শুধু বলিউডের অভিনেত্রী হিসেবেই নন, ঐশ্বরিয়া গোটা বিশ্বজুড়েই পরিচিত মুখ। প্রথমত বিশ্বসুন্দরীর আসরে মিস ওয়ার্ল্ডের শিরোপা জেতা, এরপর ১৯ বছরের ক্যারিয়ারে বলিউডের পাশাপাশি চুটিয়ে হলিউডে অভিনয়।

২৬ জানুয়ারির কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ গ্রহণ করে ইতোমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের মধ্যাহ্নভোজে তাঁর সঙ্গে টেবিল শেয়ার করতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সূত্র বলছে, ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রাঙ্কোইস রিচিয়ার নিজে ওঁলাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করতে ঐশ্বর্যকে আমন্ত্রণ জানিয়েছেন।

সর্বজিৎ সিংয়ের জীবনী নিয়ে আপকামিং ফিল্মের সুটিংয়ে ব্যস্ত বচ্চন-বধূ আমন্ত্রণ গ্রহণ করেছেন। মধ্যাহ্নভোজে যোগ দিতে ঐশ্বরিয়াকে সুটিংয়ে কাটছাঁট করতে হচ্ছে।

জানা গিয়েছে, সুটিং বন্ধ রেখে ২৫ জানুয়ারি রাতে তিনি দিল্লি উড়ে যাবেন।

এই মধ্যাহ্নভোজের আয়োজক ফরাসি রাষ্ট্রদূত, যেখানে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ মন্ত্রী-আমলারা। সম্মানীয় এই অনুষ্ঠানে বলিউডের একমাত্র ঐশ্বরিয়াকেই আমন্ত্রণ জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..