কেশবপুরে প্রবাসীর স্ত্রীর অনৈতিক কর্মকান্ডের ঘটনায় তোড়পাড়, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

 যশোরের কেশবপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে অনৈতিক কর্মকান্ডের ঘটনায় ব্যাপক তোড়পাড় সৃষ্টি হয়েছে। ক্ষুদ্ধ এলাকাবাসী ওই এলাকার নানা অপকর্মের হোতা মাহাবুব হাসান ওরফে নাদিমের সাথে প্রবাসীর স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলায় বিয়ের ভুয়া কাবিননামা দেখিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে এলাকাবাসীর পক্ষ থেকে নাদিমের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

সংশ্লিষ্টসুত্রে জানাগেছে, কেশবপুরের চাঁচড়া গ্রামের অমেদ আলীর ছেলে মাহাবুব হাসান ওরফে নাদিমের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। সে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী। সম্প্রতি একই এলাকার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও এক সন্তানের জননী লিমা খাতুনের সাথে অনৈতিক কর্মকান্ড করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন মাহাবুব হাসান ওরফে নাদিম। এ ঘটনায় ক্ষুদ্ধ হয় এলাকাবাসী। তারা নাদিমের উপর চড়াও হলে সময় নিয়ে ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে দেখায় নাদিম।

মজার ব্যাপার হচ্ছে, ওই প্রবাসীকে যেদিন তালাক প্রদান করে সেই দিন নাদিমের সাথে লিমা খাতুনের বিয়ের হয়েছে মর্মে ভুয়া নোটারী কাগজপত্র তৈরি করা হয়। এক পর্যায়ে এলাকাবাসী তার শাস্তির দাবিতে ৭ ফেব্রুয়ারী উপজেলা জেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। ওই অভিযোগে নাদিমের একাধিক অনৈতিক কর্মকান্ড বন্ধসহ তার বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি গ্রহণের দাবি জানানো হয়েছে। এ নিয়ে এলাকায় তোড়পাড় চলছে। একটি সুত্র জানিয়েছে নাদিম দুই সন্তানের জনক একইভাবে ওই প্রবাসীর স্ত্রীরও একটি সন্তান রয়েছে। এতে দুইটি পরিবারই ক্ষতিগ্রস্থ হচ্ছে। বর্তমানে নাদিম গা ঢাকা দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।