× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

এ্যাবের আলোচনায় সভায় পুলিশের বাধা

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

স্বাধীনতা দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আলোচনা সভায় বাধা দিয়েছে পুলিশ।

শনিবার (০২ এপ্রিল) দুপুরে রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকার কথা ছিলো।

অ্যাবের মহাসচিব হাসান জাসি তুহিন  বলেন, আমরা লিখিতভাবে অনুমতি নিয়ে আলোচনা সভার আয়োজন করেছি। তবে দুপুর থেকে অতিথিরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করলে পুলিশ তাদের ঢুকতে দিচ্ছে না। তবে কেনো তারা আমাদের বাধা দিচ্ছে তা আমরা জানি না।

তিনি জানান, প্রথম থেকেই আমাদের কোনো নেতাকর্মীকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া বেলা পৌনে ৩টার দিকে পুলিশ অনুষ্ঠানস্থলে এসে গেটে তালা লাগিয়ে দেয়। তিনি বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন।

ডিউটিরত পুলিশের উপ পরিদর্শক মাকসুদ বাংলানিউজকে বলেন, এটি উপর মহলের বিষয়। আইন-শৃঙ্খলার কথা ভেবেই তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

 


এ ক্যটাগরির আরো খবর..