দিনাজপুর জেলা প্রতিনিধি: সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. জাকিয়া তাবাসুম জুই বলেছেন, সার্ক কালচারাল ফোরাম বাংলাদেশ তৃণমূল পর্যায়ে যারা সাহিত্য চর্চা করে যাচ্ছেন তাদেরকে অ্যাওয়ার্ডে মধ্যমে ভূষিত করে সাহিত্যকদের সাহিত্য চর্চায় আরো উৎসাহিত হবে।
দিনাজপুর জেলার সদর উপজেলার ঈদগা আবাসিক এলাকায় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সরকারের জুরি বোর্ডের চুড়ান্ত সিদ্ধান্তে সার্ক কালচারাল ফোরাম ‘গোল্ডেন জুবলী অ্যাওয়ার্ড-২০২১’এ দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতি, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক ও মানবাধিকার কর্মী মাজহারুল ইসলাম কে অ্যাওয়ার্ডে মধ্যমে ভূষিত করায় ফুলেল শুভেচ্ছা প্রদান কালে এসব কথা বলেন ।
এসময় উপস্থিত ছিলেন আইনজীবী , সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার স্থানীয় নেতৃবৃন্দ ।



