এস আই সাজ্জাদ ফের জেলার শ্রেষ্ট পুলিশ অফিসার নির্বাচিত

শরিফুল ইসলাম, শার্শা উপজেলা প্রতিনিধি ॥  যশোরের শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এস আই সাজ্জাদুর রহমান সাজ্জাদ আবারো যশোর জেলার শ্রেষ্ট পুলিশ অফিসার নির্বাচিত হলেন।

ডিসেম্বর ২০১৭ মাসের পুলিশ তদন্ত কেন্দ্র ক্যাটাগরীতে জেলার ৯টি থানা /৩০টি ক্যাম্প ফাঁড়ি / তদন্ত কেন্দ্রের মধ্যে তিনি এই গৌরব অর্জন করেন। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যলায়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠনে পুলিশ সুপার আনিসুর রহমান পিপিএম বিপিএম তার হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

এ সময় ৯টি থানার ওসি সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি জেলার শ্রেষ্ট পুলিশ অফিসার ও আলমডাঙ্গা থানায় কর্মরত অবস্থায় ১০ জেলার বেষ্ট পুলিশ অফিসার হওয়ার গৌরব অর্জন করেন। এস আই সাজ্জাদুর রহমান মাগুরা জেলার সদর উপজেলার বাহারবাগ গ্রামের মৃত মতিয়ার রহমান ও নুরনাহার বেগমের ছেলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।