এসএসসি পরিক্ষাঃ চট্টগ্রামে কমছে পাসের হার, জিপিএ-৫

রাজিব শর্মা,(চট্টগ্রাম ব্যুরো)ঃ এবার এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। পাসের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯৪ জন। গত বছর ছিল ৮ হাজার ৩৪৪ জন।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. তাওয়ারিক আলম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার এই ফলাফল ঘোষণা করেন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এ বছর ১ হাজার ১০টি বিদ্যালয়ের ১ লাখ ১৮ হাজার ২৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫৫ হাজার ৪৯৪ জন ছাত্র ও ৬২ হাজার ৫৩৫ জন ছাত্রী। এবার নিয়মিত ১ লাখ ৬ হাজার ১৯৬ জন, অনিয়মিত ১১ হাজার ৭৬৯ জন ও ৬৪ জন মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করে।

অন্যদিকে, চট্টগ্রাম জেলার ৬৮৪টি বিদ্যালয়ে ৮৪ হাজার ৬৬১ জন, নগরের ১৭৯টি বিদ্যালয়ে ২৯ হাজার ৯১৭ জন, কক্সবাজারের ১৩৫টি বিদ্যালয়ে ১৫ হাজার ৪৪৩ জন, রাঙামাটির ৮০টি বিদ্যালয়ে ৭ হাজার ২৭০ জন, খাগড়াছড়ির ৭৫টি বিদ্যালয়ে ৭ হাজার ৭০৫ জন এবং বান্দরবানের ৩৬টি বিদ্যালয়ে ২ হাজার ৯৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ৫৪৭ জন, ব্যবসা শিক্ষা বিভাগে ৫৭ হাজার ৯০৪ জন ও মানবিক বিভাগে ৩৩ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। পাসের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯৪ জন। গত বছর ছিল ৮ হাজার ৩৪৪ জন।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. তাওয়ারিক আলম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার এই ফলাফল ঘোষণা করেন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এ বছর ১ হাজার ১০টি বিদ্যালয়ের ১ লাখ ১৮ হাজার ২৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫৫ হাজার ৪৯৪ জন ছাত্র ও ৬২ হাজার ৫৩৫ জন ছাত্রী। এবার নিয়মিত ১ লাখ ৬ হাজার ১৯৬ জন, অনিয়মিত ১১ হাজার ৭৬৯ জন ও ৬৪ জন মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করে।

অন্যদিকে, চট্টগ্রাম জেলার ৬৮৪টি বিদ্যালয়ে ৮৪ হাজার ৬৬১ জন, নগরের ১৭৯টি বিদ্যালয়ে ২৯ হাজার ৯১৭ জন, কক্সবাজারের ১৩৫টি বিদ্যালয়ে ১৫ হাজার ৪৪৩ জন, রাঙামাটির ৮০টি বিদ্যালয়ে ৭ হাজার ২৭০ জন, খাগড়াছড়ির ৭৫টি বিদ্যালয়ে ৭ হাজার ৭০৫ জন এবং বান্দরবানের ৩৬টি বিদ্যালয়ে ২ হাজার ৯৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ৫৪৭ জন, ব্যবসা শিক্ষা বিভাগে ৫৭ হাজার ৯০৪ জন ও মানবিক বিভাগে ৩৩ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।