× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

করোনায় কেড়ে নিলো আরেক সম্মুখযোদ্ধা এসআই মীর ফারুকের প্রাণ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন স্থবির। দেশেও এই ভাইরাসের তাণ্ডব ক্রমশ বেড়েই চলেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বরিশাল জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মীর ফারুক (৫১)।

আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫মিনিটে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত এসআই মীর ফারুক বরিশাল জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠি জেলার নলছিটি থানার বাউরিয়া গ্রামের বাসিন্দা।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, ৫ জুলাই এসআই মীর ফারুকের করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে ওইদিনই তিনি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় ওইদিনই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..