× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

এলিয়েন প্রসঙ্গে নতুন বক্তব্য

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:  মাঝে মধ্যে শোনা যায়, পৃথিবীতে নাকি হরহামেশাই ঢুঁ মারে এলিয়েনরা। কিন্তু প্রশ্ন হল, এতই যদি এলিয়েনরা আমাদের সৌরজগতে থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ এলিয়েনদের দেখা পাই না কেন? এই বিষয়ে নতুন একটি বক্তব্য শোনা গেলো।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা দীর্ঘদিন ধরে এলিয়েনদের নিয়ে গবেষণা করার পর একটি তথ্য পেশ করেছেন। তাঁদের বক্তব্য, হতে পারে এলিয়েনরা ছিল। কিন্তু তারা আজ আর কেউ নেই। তার কারণ, পৃথিবী থেকে যেমন বেশ কিছু প্রাকৃতিক নিয়মেই ডাইনোসোররা বিলুপ্ত হয়ে গিয়েছে, তেমনই সৌরজগত থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে এলিয়েনরাও।

গবেষকদের বক্তব্য, এলিয়েন যে ছিল না, সেটা নয়। হতেই পারে, ছিল। কিন্তু এলিয়েনরা এখন আর নেই। তারা লুপ্ত হয়ে গিয়েছে প্রাকৃতিক অথবা জাগতিক কারণেই। সেইজন্যই সাধারণ মানুষ এত করেও এলিয়েনদের দেখতে পায় না। কি এই বক্তব্য মানলেন? সেটা আপনাদের বিচার।

কিন্তু অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকদের মতে এই সৌরজগতে আর এলিয়েনরা বেঁচে নেই।


এ ক্যটাগরির আরো খবর..