× Banner
সর্বশেষ
টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান

এরশাদ রোববার প্রেসিডিয়াম সভা ডেকেছেন

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা ডেকেছেন আজ। রোববার বেলা এগারটায় এরশাদের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত হবে জাতীয় পার্টির নীতি নির্ধারণী ফোরামের এই সভা। সভায় দলের চেয়ারম্যান এরশাদের সভাপতিত্ব করার কথা রয়েছে।

জানা গেছে, কো চেয়ারম্যান ও নতুন মহাসচিব নিয়োগকে কেন্দ্র করে পর্যালোচনা হতে পারে এ সভায়। এতে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে দলের চেয়ারম্যান নিজেই উদ্যোগ নিয়েছেন। দপ্তর থেকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি প্রেসিডিয়াম সদস্যদের ফোন করে সভায় আসার নির্দেশ দিয়েছেন।

দলীয় সূত্র জানায়, দলের নীতি নির্ধারণী সভায় এই প্রথম কো চেয়ারম্যান হিসেবে জিএম কাদের ও নতুন মহাসচিব হিসেবে এবিএম রুহুল আমীন হাওলাদারের অভিষেক হচ্ছে। দুজনের নিয়োগ কেন্দ্র করে এরশাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

রংপুর সফরে গিয়ে এরশাদ তার ছোটভাই জিএম কাদেরকে দলের কো চেয়ারম্যান নিয়োগ দেন। পরেরদিন ঢাকায় সংবাদ সম্মেলন করে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে সরিয়ে নতুন মহাসচিব ঘোষণা দেন এবিএম রুহুল আমীন হাওলাদারকে। বিষয়টি মেনে নিতে পারেননি রওশন এরশাদ। তিনি এরশাদকে সিদ্ধান্ত গঠনতান্ত্রিক নয় উল্লেখ করে তা পুনর্বিবেচনার অনুরোধ জানান। এরশাদও চিঠি দিয়ে তাকে জানিয়ে দেন এই সিদ্ধান্ত গঠনতান্ত্রিক এবং পুনর্বিবেচনার কোনো সুযোগ নাই। রওশনের বিরোধীতার মুখে দলের কো চেয়ারম্যান জিএম কাদের ও নতুন মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারকে নিয়েই সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছেন এরশাদ। এ অবস্থায় রোববার ডাকা হয়েছে দলের সর্বোচ্চ ফোরামের এই সভা।


এ ক্যটাগরির আরো খবর..